সিউড়িতে বাম-রাম
দি নিউজ লায়ন; সিউড়িতে বাম-রাম। জগন্নাথ-রামচন্দ্র কোলাকুলি ! রবিবার বিকেলের ঘটনা। জনা দশেক কর্মী নিয়ে প্রচার করছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। আচমকা তিনি সটান চলে যান সিপিএম পার্টি অফিসে। সেখানে তখন উপস্থিত সিপিএম নেতা রামচন্দ্র ডোম। পার্টি অফিসে ঢুকেই রামচন্দ্রকে জড়িয়ে ধরেন জগন্নাথ। যেন কতদিনের আত্মীয়তা। প্রায় 15 মিনিট ধরে কথা হয় দুজনের কি কথা হলো বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই।
বাম কিংবা রাম তরকারি নেতাকর্মীরা কোনরকম রাখঢাক না করেই বলছেন সমর্থন চাই তাইতো গিয়েছিলেন জগন্নাথ। বামের ভোট যাতে রামে পরে তার জন্যই তো এত আয়োজন। যদিও এত করেও যে শেষ রক্ষা হবে তা অবশ্য মনে করছেন না অতি বড় বাম বা বিজেপি সমর্থক।
বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দাবি সিপিএম এবং বিজেপি দেউলিয়ার রাজনীতি দেখছেন বীরভূমের মানুষ আগে ও তাদের এই জেলার মানুষ জবাব দিয়েছেন বিভিন্ন নির্বাচনে বিধানসভা ভোটে তারা মোক্ষম জবাব পাবেন বামের ভোট রামে গেলেও তৃণমূলকে হারানো কষ্ট কল্পনা মাত্র। মুখ্যমন্ত্রী বীরভূম জেলা জুড়ে গত 10 বছরে যে উন্নয়ন করেছেন তাতে এই জেলার সমস্ত আসনেই জয় নিশ্চিত তৃণমূলের পরাজয় নিশ্চিত বুঝেই এই ধরনের কষ্টসাধ্য প্রকাশ করছেন বিজেপি প্রার্থী এতে তৃণমূলে কিছু যায় আসে না

Post a Comment